ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৪
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে আটকে পড়া অন্তত ১০ শ্রমিককে উদ্ধার করতে বুধবার উদ্ধারকারীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা তিনজনকে জীবিত উদ্ধার করেছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, কোয়াহুইলা প্রদেশে দুর্ঘটনাস্থলে সামরিক কর্মী এবং উদ্ধারকারী কুকুর মোতায়েন করা হয়েছে।
তিনি টুইট করেছেন, ‘দুপুর ১ টা ৩৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৮৩৫ টায়) কোহুইলার সাবিনাস  পৌরসভায় একটি কয়লা খনি ধসে পড়লে একটি টানেলে বন্যার সৃষ্টি হয় এবং শ্রমিকরা আটকা পড়ে যায়। আমরা তাদের নিরাপদে উদ্ধার করতে পারব বলে আশা করছি।’
লোপেজ ওব্রাডোর জানান, নয়জন খনি শ্রমিক নিখোঁজ ছিল, তবে নিরাপত্তা মন্ত্রণালয় পরে জানায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ১০ জন এখনও ভেতরে রয়েছে বলে মনে করা হচ্ছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ‘তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ হবে না। মেক্সিকান সরকার অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সমস্ত সংস্থানের নিশ্চয়তা  দিয়েছে।’
এদিকে মেক্সিকো সিটি থেকে প্রায় ১,১৩০ কিলোমিটার (৭০০ মাইল) উত্তরে ঘটনাস্থলে উদ্বিগ্ন স্বজনরা খবরের অপেক্ষায় জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়ে একে অপরকে সান্ত¦না জানাচ্ছে।
প্রাদেশিক পুলিশ, জাতীয় রক্ষী, মেডিকেল দল এবং অন্যান্য উদ্ধারকারীরা আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে।
কোয়াহুইলা, দেশের প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চলটিতে বছরের পর বছর ধরে মারাত্মক খনি দুর্ঘটনা ঘটতে দেখা গেছে। সবচেয়ে খারাপ দুর্ঘটনাটি ঘটে ২০০৬ সালে। ওই বিস্ফোরণে ৬৫ জনের প্রাণহানি ঘটে। কোহুইলায় গত বছর খনিতে আটকে পড়ে সাত শ্রমিক মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat