ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোভিডের বিরুদ্ধে দীপ্ত জয়ের ঘোষণা দিয়েছেন।এদিকে তার বোন জানিয়েছেন, কোভিডের প্রাদুর্ভাবের সময়ে কিম জ্বরে আক্রান্ত হয়েছিলেন।
তিনি তার দেশে করোনা ছড়িয়ে পড়ার জন্যে দক্ষিণ কোরিয়াকে দায়ী করেন।কিম স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সভায় কোভিডের বিরুদ্ধে এ বিজয় ঘোষণা করেন।রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
উত্তর কোরিয়া প্রথম থেকেই করোনা ভাইরাসের বিষয়টি চাপা দিয়ে আসছিল, কিন্তু মে মাসে ওমিক্রন ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার এবং জরুরি সর্বোচ্চ মহামারি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে।
উ. কোরিয়া ভাইরাস পরীক্ষা করার সক্ষমতার অভাবে কোভিড সংক্রমিত রোগীদের জ্বরে আক্রান্ত বলে উল্লেখ করেছে।  
সরকারি হিসেবে বলা হয়েছে, ৪৮ লাখ লোক জ্বরে সংক্রমিত হয়েছে এবং মারা গেছে মাত্র ৭৪ জন। মৃত্যুর হার ০.০০২ শতাংশ। গত ২৯ জুলাই থেকে আর কেউ আক্রান্ত হয়নি।
ব্যাপক করতালির মধ্যে কিম বলেছেন, বিশ্বের জনস্বাস্থ্যের ইতিহাসে এটি নজিরবিহীন অলৌকিক ঘটনা।
তিনি আরো বলেন, আমাদের জনগণের অর্জিত এ বিজয় একটি ঐতিহাসিক ঘটনা।
কেসিএনএ আরো জানিয়েছে, কিমের ক্ষমতাধর বোন কিম ইউ জং জানিয়েছেন, করোনা ছড়িয়ে পড়ার পর কিম অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি তীব্র জ্বরে ভোগেন। এ সময়ে তিনি কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু তিনি এক মুহূর্তের জন্যেও বিশ্রাম নেন নি। কারণ তিনি জনগণের কথা ভেবেছেন যাদের দায়দায়িত্ব তার নিজের।
উত্তর কোরিয়া প্রথমবারের মতো কিমের স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করেছে। কিমের স্বাস্থ্যগত দিক খুবই গোপনীয় বিষয়।
ইউ জং আরো বলেছেন, উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে দক্ষিণ কোরিয়ার হাত রয়েছে।
তিনি প্রতিশোধ নেয়ার বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat