ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় সাংস্কৃতি অঙ্গনের একটি দ্রুবতারা আচল সাহা চিরতরে হারিয়ে গেলো।  আচল সাহা ছিল উল্লাপাড়ায় সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য মনি। উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া গ্রামে আচলের জন্মভূমি। উল্লাপাড়া শহিদ কোচিং এর শিক্ষিকা নিলা সাহার একমাত্র মেয়ে আচল সাহা। আচলের মা ছোট বেলা থেকেই আচলকে নাচ, গান শেখাতো।
আচল অল্প সময়ের মধ্যে  নাচ,গান করে উল্লাপাড়ায় সাংস্কৃতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। আচলের মা শিক্ষাকতা করে  আচলকে ঢাকার  ইস্টওয়েস্ট  বিশ্ববিদ্যালয়ে পড়াতো। সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ।  অভিমানী আচল অজ্ঞাত কারণে অভিমান করে এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ত্যাগ করে অকালে চলে গেলেন পরপারে। আচলের পরিবার থেকে জানা যায় রবিবার রাত আনুমানিক  সাড়ে ১০ টার দিকে ঢাকার বাড্ডা মহিলা হোস্টেলে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে । আচলের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি । ময়নাতদন্তের পর আচলের মৃত্যুর কারণ জানা যাবে।

আচলের লাশ  ময়নাতদন্ত শেষে  উল্লাপাড়ায় আনা হচ্ছে । আচলের অকাল মৃত্যুতে উল্লাপাড়া  সাংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।  উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি শ্বশানে তার দেহ সমাধি  করা হবে বলে আচলের পরিবার থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat