ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-২৪
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা’কে সাময়িক বরখাস্ত করেছে, যা, আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে তাকে নির্বাচনী ব্যবস্থা থেকে ছিটকে পড়ার মতো একটা আইনী চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে।
প্রায়ুত প্রধানমন্ত্রী হিসাবে তার আট বছরের মেয়াদ শেষ করেছেন বলে বিরোধী দলগুলোর আনা একটি অভিযোগ আদালত সর্বসম্মতি ক্রমে শুনানি করতে সম্মত হয়।
আদালত এক বিবৃতিতে বলেছে, বিচারকগণ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রায়ুতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘(প্রায়ুত) প্রধানমন্ত্রী হিসাবে তার অব্যাহতির পক্ষে (৫-৪) সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে এবং ২৪ আগস্ট, ২০২২ থেকে আদালতের রায় না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।’
সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে, বর্তমান উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান এই পদের জন্য পছন্দের প্রার্থীদের মধ্যে রয়েছেন।
  থাই রাজনীতিতে সেদেশের সাংবিধানিক আদালতের ভূমিকা পালন এটাই প্রথম নয়। এই আদালত ২০০৬ এবং ২০১৪ সালের সাধারণ নির্বাচনের ফলাফল বাতিল করে।
 রাজতন্ত্রের দেশটির ২০১৭ সালের সংবিধান অনুয়ায়ী প্রধানমন্ত্রী মেয়াদ মোট আট বছর। বিরোধী দলগুলোর বলেছে, প্রায়ুত যিনি ২০১৪ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করেছিলেন, তিনি মেয়াদ শেষ করেছেন।
আদালতের রুলিংয়ের আগে মঙ্গলবার কয়েকশ’ সরকার বিরোধী বিক্ষোভকারী ব্যাংককের গণতন্ত্রের স্মৃতিস্তম্ভে সমাবেশ করেছে এবং তারা আরও বিক্ষোভের পরিকল্পনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat