ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রথমবারের মতো করোনাভাইরাস টেস্টে পজেটিভ হওয়ায় পর বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক সহযোগী এএফপিকে বলেছেন,‘মাহাথিরের কোভিড সংক্রমণের হালকা উপসর্গ রয়েছে।’
প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে কোভিড -১৯ টেস্টে তাঁর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।’
এতে বলা হয়, মাহাথিরের অবস্থা ‘পর্যবেক্ষণে কয়েক দিনের জন্য তাঁকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’
বছর শেষ হওয়ার আগেই নির্বাচন হতে পারে এমন জল্পনা-কল্পনার মধ্যে তার নতুন রাজনৈতিক দলের প্রতি সমর্থন বাড়াতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৯৭ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ সক্রিয়ভাবে দেশব্যাপী সফর করেছেন।
মাহাথির এর আগে ডিসেম্বর ও জানুয়ারিতে বেশ কয়েকদিন কার্ডিয়াক কেয়ার ইউনিটে চেক-আপের জন্য ভর্তি ছিলেন।
তিনি বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন এবং তাঁকে বাইপাস সার্জারিতে যেতে হয়েছে।  মাহাথির মালয়েশিয়ায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন, তিনি দুইবারে মোট ২৪ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন,  এরপর ৯২ বছর বয়সে একটি সংস্কারবাদী জোটের নেতৃত্ব দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে আসেন, কিন্তু জোটের দ্বন্ধের কারণে ২০২০ সালে তাঁর প্রশাসন ভেঙ্গে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat