ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৯-১০
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সার আমদানি নির্ভরতা কমাতে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।  প্রকল্পটির কাজ প্রায় ৮০% সমাপ্ত হয়েছে। 
আজ নরসিংদীর পলাশে বাস্তবায়নাধীন প্রকল্পটি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আরো বলেন,  খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশের অভ্যন্তরীণ ইউরিয়া সারের চাহিদা মিটাতে এবং সুলভমূল্যে কৃষকদের নিকট সার সরবরাহ নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখবে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক ৯.২৪ লাখ মেট্রিক টন সার উৎপাদনের লক্ষে নরসিংদী  জেলার ঘোড়াশালের পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সার কারখানাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে পারবেন বলে আশা করি। 
এসময় তিনি প্রকল্প সংশ্লিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় এমপি ডা: আনোয়ারুল আশরাফ খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসি’র চেয়ারম্যান শাহ্ মো: ইমদাদুল হক, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক, দাতা সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। 
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশের মানুষ সার, বিদ্যুৎ, খাদ্যের দাবিতে রাস্তায় নামলে তাদের গুলি করে হত্যা করা হয়েছে। আর এখন শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। কৃষিতে সার, সেচসহ চাষের উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বৈশ্বিক মহামারি করোনার মধ্যে দেশের মানুষের খাওয়া পরার কোন অভাব হয়নি। তার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন ধরনের প্রণোদনা, অর্থ ও  খাদ্য সহায়তার  ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat