ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৯-১১
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলার লালপুর উপজেলায় সড়কের পাশে দুইহাজার খেজুরের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের মাধবপুর এলাকায় চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন।
এসময় লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম, নির্বাহী বৃক্ষপালনবিদ বিপ্লব কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন ।
সড়ক ও জনপথ বিভাগ নাটোরের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, রাজশাহীর বানেশ্বর থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক সড়কের পাশে খেজুরের চারা রোপন করা হচ্ছে। এই সড়কের নাটোর জেলার ১৫ কিলোমিটার অংশে নাটোর সড়ক বিভাগ খেজুরের চারা রোপন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat