ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৯-২৩
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা মৎস্য সম্প্রসারন অধিদপ্তর থেকে ২২ সেপ্টেম্বর ঘাটিনা সেতু থেকে সোনতলা সেতু পর্যন্ত করতোয়া নদীতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৫০টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম জানান, বেশ কিছুদিন ধরে সোনতলা সড়ক সেতু থেকে ঘাটিনা সড়ক সেতু পর্যন্ত করতোয়া নদীতে প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে স্থানীয় কিছু অসাধু মৎস্য শিকারী অবৈধভাবে চায়না দুয়ারি জাল পেতে পোনা মাছসহ দেশীয় জাতের মাছ শিকার করে আসছিলেন। উদ্ধার করা চায়না দুয়ারি জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে। অভিযানকালে জালের মালিকদের কাউকেই পাওয়া যায়নি।

এ বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম এবং তার সঙ্গে ছিল মৎস্য সম্প্রসারন কর্মকর্তা জহিরুল ইসলাম ও উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat