ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় শনিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত এবং আরো দুইজন আহত হয়েছে। মৃতরা, ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মো. গফুরের ছেলে মো. শাকিল (২০) ও বোরহানউদ্দিনের ৩নং দালালপুর এলাকার জয়নাল আবেদিনের পুত্র মো. সুমন (২৬)।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির আজ সকালে জানান, শনিবার রাত ১১টার দিকে ভোলা সদরের মাদ্রাসা বাজার রোড এলাকায় মটোর সাইকেলে করে যাচ্ছিল শাকিল। এসময় পিছন থেকে মাছ বোঝাই একটি পিকআপ ধাক্কা দিলে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয় এবং হোন্ডায় থাকা অপরজন আহত হয়। পুলিশ ঘাতক পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে ওসি জানান।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাত ৯টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের উদয়পুর রাস্তার মাথা এলাকায় একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান ও অটোরিক্সা (ত্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ত্রি হুইলারের চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে যাত্রী সুমন মারা যায়।
তিনি জানান, আহত অপর দুজন রফিক ও রাছেল’র অবস্থাও গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক পিকআপটি আটক রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat