ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-২৭
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দুই কোটি ৩৬ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এর অঙ্গ প্রতিষ্ঠান নুভিস্তা ফার্মাসিউটিক্যালস। 
আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে এ অর্থ জমা দেওয়া হয়েছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিঃ এর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা এবং চিফ ফিনানসিয়াল অফিসার আলী নাওয়াজের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সাথে দেখা করে দুই কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৮৩৮ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত  দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে দুই’শ ৯৩টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭শ’ ৫২ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫,২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, দু’টি ফার্মাসিউটিক্যালস একাউন্টস এন্ড ফিনান্স বিভাগের পরিচালক মো. জামাল উদ্দিন এবং মানবসম্পদ বিভাগের প্রধান এম এ এরশাদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat