ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০ পিস সোনার বার পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা ।
ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারি রাজস্ব কর্মকর্তা নাফিজ আমিন রিজভী এ খবর নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার জব্দ করা হয়।
তিনি জানান, সকালে শাহজালাল বিমানবন্দরের রক্ষিত ডাষ্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দন্ড আকারের বস্তু পাওয়া যায়। পরবর্তীকালে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে বস্তুটি খুলে ৩০ পিস সোনার বার পাওয়া যায়। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 
এ বিষয়ে ফৌজদারী কাস্টম এ্যাক্ট আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat