ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-১৯
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে মঙ্গলবার প্রায় ৩০ আফগান নারী বিক্ষোভ প্রদর্শন করেছে। কর্তৃপক্ষ আইন ভঙ্গ করার অভিযোগে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীদের বহিস্কারের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করে। খবর এএফপি’র।
বিক্ষোভকারীরা দাবি করে বলেছে, বহিস্কার হওয়া সকল শিক্ষার্থী নারী। নারী শিক্ষার সুযোগের ক্ষেত্রে তালেবান সরকার ক্রমবর্ধমান বিধিনিষেধ আরোপ করার সময় এমন পদক্ষেপ গ্রহণ করা হলো।
তালেবান বাহিনী বিক্ষোভ-সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়ার পর আয়োজক ঝোলিয়া পরসি এএফপি’কে বলেন, ‘ছাত্রাবাস থেকে বহিস্কার হওয়া নারীদের জন্য ছিল আজকের বিক্ষোভ।’
এ সময় আয়োজকরা নারী শিক্ষার মাধ্যমিক বিদ্যালয় ফের খুলে দেওয়ারও দাবি জানান। গত বছর তালেবান আবারো ক্ষমতায় আসার পর থেকে এ সব বিদ্যালয় বন্ধ রয়েছে।
নারীরা আফগানিস্তানের বিভিন্ন নগরীতে কট্টরপন্থী তালেবান সরকারের আরোপ করা কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষিপ্ত বিক্ষোভ করে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকে ‘আমাদের বহিস্কার করবেন না, শিক্ষা আমাদের অধিকার।’
উচ্চ শিক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করা কিছু সংখ্যক শিক্ষার্থীকে তাদের ছাত্রাবাস থেকে বহিস্কার করা হয়েছে।
তবে তারা সকলে নারী ছিল কি-না সে ব্যাপারে মন্ত্রণালয় কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat