ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- কোটা সংস্কা‌রসহ পাঁচ দফা দাবি আদায়ে ঢাবিতে আজও ক্লাস-পরীক্ষা বর্জন চলছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাবির অধিকাংশ বিভাগের ক্লাস হয়নি। প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় ক্লাসের ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত রবিবার থেকে তীব্র ছাত্র আন্দোলন শুরু হয়। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেয় শিক্ষার্থীরা। তীব্র ছাত্র আন্দোলনের মধ্যে বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি থাকারই দরকার নাই বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সংস্কার করতে গেলে, কয়দিন পর আরেক দল এসে বলবে আবার সংস্কার চাই। কোটা থাকলেই হবে সংস্কার। আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজেই কোটা পদ্ধতি থাকারই দরকার নাই।’ এ সময় শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে ক্লাসরুমে ফিরে যাওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আজও ঢাবির অধিকাংশ ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। আন্দোলনকারী মূল সংগঠন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ-এর সমন্বয়ক হাসান আল মামুন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার-বিশ্লেষণ করে সকালে সংবাদ সম্মেলন করবেন তারা। সেখানেই তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। সংবাদ সম্মেলনে ক্লাসে যাওয়ার ব্যাপারেও ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে অধিকাংশ বিভাগের ক্লাস হচ্ছে না। শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কম। দুই একজনকে ঘুরতে দেখা গেলেও পরে তারা আবার ফিরে যাচ্ছেন। অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীর লাইব্রেরির সামনে অবস্থান নিতে দেখা গেছে। সেখানে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat