ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে গতরাতে গাছের চাপায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিবি খতেজা (৮০) ও চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মনির স্বর্নকার (৩৫)। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত খতেজা ঐ এলাকার মৃত গোলাম মোস্তফার স্ত্রী ও মনির আলম স্বর্নকারের ছেলে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঝড়ের সময় প্রচন্ড বাতাসে গাছের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই পরিবারকে সরকারিভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু বসত ঘরের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat