ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার মুকসুদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সিন্দিয়াঘাট জাদুঘর কমপ্লেক্স নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পরিচালনা কমিটির সদস্য আশরাফুল আলম পপলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক এ,কে,এম হেদায়েতুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের রহমান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় গোপালগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সময় মধ্য বিরতিতে মুকসুদপুর উপেজলার কুমার নদীর তীরে সিন্দিয়াঘাটে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলোতে বিশ্রাম নিতেন। বঙ্গবন্ধুর সেই স্মৃতি রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড সিন্দিয়াঘাট জাদুঘর কমপ্লেক্স নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat