ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১১
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলায় ডিজিটাল সেন্টারের একযুগ উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১টায় জেলা প্রশাসকের প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। “স্মার্ট বাংলাদেশ ২০৪১ : সবার জন্য স্মার্ট সেবা" শিরোনামে আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়।
অনুষ্ঠানের শুরুতেই ডিজিটাল সেন্টারের উপযোগিতা সম্পর্কিত একটি ভিডিও ক্লিপ সম্বলিত মুল বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নিলয় রহমান।
জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, বদলগাছি সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা আবু তাহের এবং নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা আব্দুল মান্নান বক্তৃতা করেন।
পরে ডিজিটাল সেন্টারের ১২ বছর পূর্তির একটি কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat