ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। একই দিনই উজবেকিস্তানের সাথে একটি প্রীতি ম্যাচে অংশ নিবে রাশিয়া।
ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারনে রাশিয়াকে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে নিষিদ্ধ করেছিল ফিফা। কিন্তু রাশিয়ান ফুটবল ইউনিয়নকে (আরএফইউ) নিষিদ্ধ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এ কারনেই যেকোন ধরনের প্রীতি ম্যাচ খেলতে রাশিয়ার কোন বাঁধা নেই। উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ শুরুর দিনে তাই প্রীতি ম্যাচ আয়োজনে সময় নেয়নি রাশিয়া। এই ম্যাচের ফলাফলের উপর প্রাপ্ত পয়েন্টও উভয় দলের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যোগ হবে। পয়েন্টের এই বিষয়টি ফিফাও নিশ্চিত করেছে।
রাশিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস সূত্রমতে জানা গেছে ফুটবল এসোসিয়েশন অব উজবেকিস্তান প্রীতি ম্যাচ খেলার  রাশিয়ার প্রস্তাব স্বেচ্ছায় মেনে নিয়েছে।
ম্যাচটি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের পাখটাকোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
ফুটবল এসোসিয়েশন অব উজবেকিস্তান টিএএসএস’কে নিশ্চিত করেছে তারা ম্যাচটি খেলার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের অনুমতি পেয়েছে।
ফিফার মত উয়েফাও রাশিয়াকে ম্যাচটি খেলার ব্যপারে অনুমতি দিয়েছে। সম্প্রতি কিরগিজস্তানের বিপক্ষে রাশিয়া একটি প্রীতি ম্যাচে অংশ নেয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। গত মাসে অবশ্য রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও পরবর্তীতে খেলোয়াড়দের আপত্তির মুখে তা বাতিল করতে বাধ্য হয় বসনিয়া ও হার্জেগোভেনিয়া।
ইরানের বিপক্ষেও রাশিয়ার প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে, তবে ম্যাচটির তারিখ এখনো নির্ধারিত হয়নি। কাতার বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। গ্রুপ-বি’তে ইরানারের প্রতিপক্ষ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওয়েলস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat