ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্ত রক্ষী পুলিশের (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেমকে (৩৮) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ গোলাচর নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেম টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মৃত মনো মিয়ার ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘নাফ নদীতে মাছ ধরার সময় একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে খবর পেয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
টেকনাফ পৌর সভার কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সকালে নাফ নদীতে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেলে ফেরত আসার সময় বিজিপির একটি দল হঠাৎ করে বাংলাদেশের জলসীমায় ঢুকে গুলি ছোড়ে। এই সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ জেলেকে নিয়ে মাঝিমাল্লারা টেকনাফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
টেকনাফ উপজেলা হাসপাতালের চিকিৎসক খানে আলম বলেন, ‘দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে বিকালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরণ করা হয়েছে।’ এই বিষয়ে বিজিবির কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat