ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ২৪৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩২ জন। সংক্রমণ কমেছে দশমিক ৫৯ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল দশমিক ৯৯ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৪০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ১৯ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৭৩০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৩২০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০ জন। শনাক্তের হার দশমিক ৪৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৮০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat