ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসব ব্যক্তির সবাই ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন।
দেশে শেষ ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এর আগের দিন ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিনও কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা মহানগরেই নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৫৩ জনের। মোট নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৭। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের এ হার ছিল শূন্য দশমিক ৫০।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৫৭৭ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat