ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি মৌসুমে কৃষকেরা বছরের প্রধান ফসল বোরো ( ইরি) ধান আগাম চাষ শুরু করেছেন । উপজেলার বিভিন্ন মাঠে কৃষকেরা জমিতে ধানের চারা রোপন করছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় ৩০ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো( ইরি) ধান চাষের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । উপজেলার রামকৃষ্ণপুর , সলঙ্গা , হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন মাঠে কৃষকেরা উচ্চ ফলনশীল ব্রি-৮১ উন্নত জাতের ধানের চারা রোপন করছে । এর আগে জমিতে ধানের চারা রোপণ উপযোগী করতে পাওয়ার টিলারের মালিককে প্রতি শতক জমিতে হালচাষে ২৫ থেকে ৩০ টাকা দেওয়া হচ্ছে বলে কৃষকেরা জানান।
উপজেলার বোয়ালিয়া দক্ষিণচড়া মাঠে ধান লাগানো শুরু হয়েছে । কৃষক মশিয়ার রহমান তার নিজস্ব জমিতে উচ্চ ফলনশীল ব্রি-৮১ জাতের ধান চারা রোপণ করছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন বোরো (ইরি)ধান চাষাবাদ শুরু হয়েছে । রোপা আমন ধান কাটার পরপরই চলতি মৌসুমে বোরো (ইরি) ধানের চারা রোপণ শুরু করেছেন । চলতি মৌসুমে উপজেলায় ৩০ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো( ইরি) ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । কৃষি অফিস থেকে মাঠ পর্যায় কৃষকদের সাথে উচ্চ ফলনশীল ব্রি-৮১ জাতের ধান চারা রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat