ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০২-০৫
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাঘী পূর্ণিমা উপলক্ষে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে ভবানী মন্দির প্রাঙ্গণে বসেছে পূণ্যার্থীদের মিলনমেলা। রোববার ভোর থেকেই শাঁখারী পুকুরের চারপাশে পূণ্যস্নানে মেতে ওঠেন দূর-দূরান্ত থেকে আসা পূণ্যার্থীরা।
বেলা বাড়ার সঙ্গে কানায়-কানায় পূর্ণ হয়ে যায় মন্দির প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা। এ উপলক্ষে দিনভর চলতে থাকে মেলায় কেনা-বেচা।
শেরপুর উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে ভবানীপুর ইউনিয়নের এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের ৫১ পীঠের একটি তীর্থস্থান। বহুকাল থেকেই এখানে এই উৎসব চলছে।
ভবানী মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপন কমিটির সদস্য সুরেশ চৌহান ও পরিমল দত্ত জানান- প্রতিবছর মাঘী পূর্ণিমা উৎসবে যোগ দিতে ভারত, শ্রীলংকা, নেপালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। ধর্মীয় শাস্ত্র মতে, মাঘী পূর্ণিমার দিনে এ স্থানে অংশ নিলে তার অতীত জীবনের পাপ মোচনসহ পূণ্যলাভ হয়। আর সেই আশায় দেশ বিদেশের হাজার-হাজার ভক্ত নর-নারী ও শিশু কিশোর মন্দিরের শাঁখা পুকুরে স্নান করেন। সেই সঙ্গে ঐতিহাসিক এই মন্দিরে রক্ষিত প্রতিমা দর্শন, পূজাঅর্চনা, ভোগদান, অর্ঘদান, মাতৃদর্শন করেন ভক্তরা। মন্দিরের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
মেলায় আশেপাশের এলাকা থেকে দোকানীরা মুড়ি, মুড়কী, ঝুঁড়ি দই, মিষ্টি, মাছ, খেলনা সামগ্রীসহ বিভিন্ন ধরণের পসরা নিয়ে বসে আছে। ক্রেতা তাদের পছন্দ অনুযায়ি কেনা-কাটা করছেন। মেলায় বিনোদনের জন্য বসেছে নাগরদোলা।
মেলাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের বিশেষ টিম তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat