ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০২-২৬
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক বাংলাদেশ চেয়েছিলেন যেখানে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে।
ধর্ম যার যার উৎসব সবার বলে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে সকল সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা শিখতে, লিখতে ও পড়তে সুযোগ করে দিয়েছেন।
বীর বাহাদুর শনিবার রাতে জেলা সদরের আসামবস্তিতে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)’র অডিটোরিয়াম ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, মারমা সংস্কৃতি সংস্থার প্রধান উপদেষ্টা চিংকিউ রোয়াজা, মাসস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য অংসুই ছাইন চৌধুরী ও রাঙ্গামাটি উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমীন।
বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে কোনো গুলি খরচ না করে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে শান্তিচুক্তি স্থাপনের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সংঘাত বন্ধ করেছিলেন। শান্তিপূর্ণভাবে মানুষের সহাবস্থানের ব্যবস্থা করেছিলেন।
দেশের সকলের কল্যাণে সকল ধর্মের, বর্ণের, ভাষার, সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, অতীতের কোনো সরকারই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের কথা চিন্তা করে নাই। প্রধানমন্ত্রী পার্বত্যবাসীর উন্নয়নে এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে আগামি জাতীয় নির্বাচনে বিজয়ী করে পার্বত্য তিন জেলার উন্নয়নের ধারাকে গতিশীল রাখার জন্য সকলের সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মারমা সংস্কৃতি, মারমা ভাষা, মারমাদের পোশাক-আশাক, মারমাদের বর্ণমালা সংরক্ষণ ও হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোকে ফিরিয়ে আনার উদ্যোক্তা মাসস’র সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মন্ত্রী বীর বাহাদুর।
নিজস্ব ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ গড়ে তুলতে একটি মারমা ভাষাভিত্তিক বিদ্যালয় গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat