ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৬
  • ৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভেনিজুয়েলার প্রয়াত বামপন্থী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যু বার্ষিকীতে সমর্থকরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল রোববার হাজার হাজার সমর্থক আইকনিক সমাজতান্ত্রিক নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার দেহাবশেষ রাখা পুরোনো একটি সামরিক ব্যারাক ঘিঁরে রাখে। খবর এএফপি’র।
লুইসা আদ্রিয়ান (৫৬), এএফপি’কে বলেন, ‘তিনি ছিলেন সেরা একজন কমান্ডার, একজন প্রধান ও তার জনগণের জন্য একজন চমৎকার নেতা। তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তিনি  যা  রেখে গেছেন তা দিয়ে ১০, ২০ বছর অতিবাহিত হতে পারে এবং তারপরও অনুভব করা যেতে পারে।’
শ্যাভেজ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভেনিজুয়েলা শাসন করেন। ২০১৩ সালে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত শাসনকাজ চালিয়ে যান। শ্যাভেজ তার উত্তরসূরি নিকোলাস মাদুরোকে রেখে যান। শ্যাভেজের মৃত্যুর ঘোষণার তিন দিন পর সাবেক বাস চালক মাদুরো ক্ষমতা গ্রহণ করেন এবং সেই বছরের ১৪ এপ্রিল নির্বাচিত হন।
২০১৮ সালে ভোট জালিয়াতির অভিযোগের মধ্যে দিয়ে মাদুরো পুনরায় নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat