ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চা রপ্তানিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।তিনি বলেন,দেশেই চায়ের বিশাল বাজার রয়েছে। ২০২১ সালে দেশের ১৬৭টি চা-বাগান এবং ক্ষুদ্রায়তন চা-বাগানে রেকর্ড পরিমাণ ৯৬ দশমিক ৫০৬ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। এ বছর ৯৪ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। যার পুরোটাই দেশের বাজারে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চা চাষী ও ব্যবসায়ীদের উৎসাহ প্রদান ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।চা বোর্ডের চেয়ারম্যান বলেন, আগামী ২০২৫ সালে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে, যাতে আমরা প্রায় ২৫/৩০ মিলিয়ন কেজি চা রপ্তানি করতে পারবো।তিনি বলেন, লালমনিরহাটে বেশ কিছু চায়ের বাগান হয়েছে। বাণিজ্যিকভাবে উৎপাদিত এসব বাগান থেকে চা সঠিকভাবে উৎপাদন ও বাজারজাত করতে চা বোর্ড সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। এই অঞ্চলে চা চাষ দিন দিন বাড়ছে। তাই আমরা পরিকল্পনা নিয়েছি চায়ের বাজারজাতকরণের সকল সমস্যা সমাধানে যা পদক্ষেপ নিতে হবে তা করবো। এখানে চা প্রক্রিয়াজাত ফ্যাক্টরি তৈরি করা হবে।তিনি বলেন, চা অফিস করতে ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।এসময় চা চাষী ও ব্যবসায়ীরা জেলায় চা চাষের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও বিভিন্ন পরামর্শ দেন। সার্বিক বিষয়ে চা বোর্ড থেকে সব ধরনের সহযোগিতার কথা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, আদিতমারী উপজেলা চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক,
লালমনিরহাট ক্ষুদ্র চা আবাদ প্রকল্পের পরিচালক আরিফ খান, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat