ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৫
  • ৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিয়ামি নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, তাদের সেনারা গত সপ্তাহে অভিযান চালিয়ে ৭৯ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে। প্রতিবেশি দেশ মালিতে হামলায় তারা জড়িত ছিল। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, গত ১০ মার্চ নাইজারের পশ্চিমাঞ্চলীয় তিলোয়া শহরে সেনাবাহিনীর সদস্যরা হামলার শিকার হওয়ার পর তাদের জিহাদি বিরোধী আলমাহাউ অভিযানের সৈন্যরা অনুসন্ধান অভিযান শুরু করে।
বিস্তীর্ণ তিলাবেরির পশ্চিমাঞ্চলীয় আরেকটি শহর ইন্তাগামেই গত মাসে কমপক্ষে ১৭ নাইজেরীয় সৈন্য নিহত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। তিলাবেরি হচ্ছে জিহাদি হামলার কারণে বর্তমানে জরুরি অবস্থার মধ্যে থাকা বেশ কয়েকটি অঞ্চলের অন্যতম।
মন্ত্রণালয় জানায়, ১০ ফেব্রুয়ারিতে চালানো হামলার কথিত অপরাধীদের আস্তানা মালির হামাকাত এলাকায় বিমান ও স্থলবাহিনী এই অভিযান চালায়।
এএফপি’র পক্ষ থেকে নিরাপত্তা সূত্রকে জানানো হয়, মালিতে অভিযানের ব্যপকতা ছিল ‘নজিরবিহীন’।
এ অভিযানের সময় সামরিক বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে মন্ত্রণালয় কিছু জানায়নি।
এই অঞ্চল ২০১৭ সাল থেকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত সশস্ত্র গ্রুপগুলোর হাতে বারবার হামলার শিকার হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat