ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আর হযরত শাহ পরানের পূন্যভুমি সিলেট থেকে থেকে বন্দর নগরী চট্টগ্রাম। ওয়ানডের পর টি-টোয়েন্টি। তামিম ইকবালের জায়গায় সাকিব আল হাসান। পালাবদলের পালায় টিম বাংলাদেশ। আগামীকাল ২৭ মার্চ সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

তার আগে আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও সাগরিকায় ছিল টিম বাংলাদেশের শেষ অনুশীলন; কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগেও শেষ অনুশীলনটা হলো দায়সারা গোছের।

অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস আর নির্ভরতার প্রতীক হয়ে ওঠা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ছিলেন না রোববারের অনুশীলনে।

যেহেতু অধিনায়ক সাকিব অনুশীলনেই আসেননি, তাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্বাগতিকদের হয়ে অফিসিয়াল প্রেস মিটে কথা বললেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শেষ প্র্যাকটিসে সেশনে অধিনায়কের না থাকা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও সাকিব সিলেটে শেষ দুই ওয়ানডের আগের দিন প্র্যাকটিসে ছিলেন না। দু’দিনই তিনি ঢাকায় কোন না কোন বাণিজ্যিক অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটিয়েছেন। সন্ধ্যার ফ্লাইটে সিলেট গিয়ে রাতটুকু বিশ্রাম নিয়ে পরদিন মাঠে নেমেছেন।

তবে অনুশীলন না করলেও পারফরম করেছেন তিনি। প্রথম ম্যাচে দারুন ব্যাটিং করা সাকিব মাত্র ৭ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের ১০ম শতরান হাতছাড়া করেছেন।

শতক পূর্ণ করতে না পারলেও ব্যাট হাতে আইরিশদের কড়া শাসন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। উইকেটের সামনে, পিছনে ও চারদিকে তার বাহারি স্ট্রোক প্লে আর কামানের গোলার মত শটসগুলো আইরিশ বোলিং-ফিল্ডিংকে তছনছ করে দেয়।

কাজেই তার আজ অনুশীলন না করা নিয়ে অতিবড় সমালোচকও নিশ্চুপ। আর সাকিবের পক্ষে আজ অনুশীলন না করার একটি যুক্তি অবশ্য ছিল। রোববারের অনুশীলনটা একদম পুরোদস্তুর সিডিউল সিরিয়াস ও পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন ছিলও না। অনেকটা ঐচ্ছিক অনুশীলনের মত, যার ইচ্ছে এসেছেন। যার ইচ্ছে আসেননি।

অধিনায়ক সাকিব একা নন- লিটন, মেহেদি মিরাজসহ আরও কয়েকজন অনুশীলন করেননি। মূলত সিলেট থেকে চট্টগ্রাম আসার পর টাইগাররা সত্যিকার অনুশীলন সেশন কাটিয়েছেন গতকাল শনিবার। সেখানে অধিনায়ক সাকিবসহ পুরো দলই হাজির ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat