ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৯
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সাংবাদিকতার সাথে কোনো ষড়যন্ত্র যুক্ত হলে ছাড় দেয়া হবে না। দেশের মানুষ এই ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
তিনি বলেন, ‘সাংবাদিকতা হবে নৈতিকতায় পরিপূর্ণ। সাংবাদিকতার সঙ্গে নৈতিকতাও রক্ষা করতে হবে। সাংবাদিকতার সাথে কোনো ষড়যন্ত্র যুক্ত হলে ছাড় দেয়া হবে না। সেই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে  এবং এই ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়াবে।’
আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক প্রথম আলোর নির্লজ্জ মিথ্যাচার ও কল্পকাহিনীর প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, মহান স্বাধীনতা দিবসে সবুজকে জাকির নাম দিয়ে (দৈনিক প্রথম আলোতে) সংবাদ ছাপা হয়েছে। কি কারণে? কি উদ্দেশ্যে ছাপলো? এই পত্রিকা সবসময় প্রিয় নেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
তিনি বলেন, ‘সাংবাদিকতার সঙ্গে নৈতিকতাও রক্ষা করতে হবে। সাংবাদিকতার সঙ্গে অপসংবাদিকতা প্রমাণিত হলে ছাড় দেয়া হবে না। আমাদের স্বাধীনতার ৫২ বছর দেশবাসী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছিল। তখন দেশের একটি জাতীয় দৈনিকের (প্রথম আলো) একটি বিশেষ সংবাদ দেশবাসীর দৃষ্টিগোচর হয়। স্বাধীনতার এত বছরে এসেও মিথ্যাচারের বিরুদ্ধে, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। এই পবিত্র মাহে রমজানেও প্রতিবাদ করতে হচ্ছে স্বাধীনতাবিরোধী সাংবাদিকতার বিরুদ্ধে। এটা অত্যন্ত দুঃখজনক।’
নানক বলেন, এটি নতুন কোনো ষড়যন্ত্র নয়; যারা বাসন্তীকে জাল পড়িয়ে ছবি ছাপিয়ে বিশ্ববাসীকে একটি বার্তা দিয়েছিল। দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উত্থাপনের ষড়যন্ত্র করেছিল। সেই বাসন্তীর ষড়যন্ত্রের ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে।
ষড়যন্ত্র করে কোনও লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছরে এসে যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতি ও শান্তির ধারায় এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্র করে আর কোনও লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন অগ্রগতির এই ধারাকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না।
মহিলা আওয়ামী লীগ সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা। সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat