ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ১১৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খোকন নামে এক যুবক নিহত হয়েছেন, যাকে দিনের বেলায় ১৮ লাখ টাকা ছিনতাই করার সময় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বন্দুকযুদ্ধের সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা-আগরতলা বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল, এএসআই নূরুল এবং পুলিশ কনস্টেবল শামীম ও বিল্লাল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আখাউড়া থানার ডিউটি অফিসার এসআই মো. ইউসুফ মিয়া জানান, আখাউড়া পৌরশহরে লাল বাজার এলাকায় সোমবার দিনেদুপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট কোম্পানির ম্যানেজার মানিক দেবকে হাতুড়িপেটা করে সাড়ে ১৮লাখ টাকা ছিনতাইয়ের সময় খোকন সূত্রধরকে গ্রেপ্তার করা হয়। ওই তার দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় ওই কোম্পানি বাদী হয়ে খোকনের বিরুদ্ধে মামলা করে। খোকনের দেয়া তথ্য অনুযায়ী সোমবার রাত দুইটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। ঢাকা-আগরতলা বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা খোকনের সহযোগী বিষ্ণুসহ অন্যরা তাকে ছিনিয়ে নিতে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সহযোগীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে খোকনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে বুলেট ভর্তি ম্যাগজিনসহ একটি পিস্তল, দুটি রামদা এবং বিভিন্ন অস্ত্র উদ্ধারের কথা জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat