ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৫
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনে রাজনৈতিক ইভেন্ট ‘দুই অধিবেশন’ অর্থাৎ ১৪তম ন্যাশনাল পিপল’স কংগ্রেস এবং ১৪তম ন্যাশনাল কমিটি অফ দ্য চাইনিজ পিপল’স পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার লক্ষ্য হলো, ‘দুই অধিবেশন’ সম্পর্কে একটি ব্যাপক এবং সঠিক ধারণা আন্তর্জাতিক প্রেক্ষাপটে শেয়ার করা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) স্থানীয় সময় সকালে চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের অডিটোরিয়ামে অনলাইন এবং অফলাইনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করে চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের অধীনে পরিচালিত চায়না একাডেমি অফ ম্যাক্রো ইকোনমিক রিসার্চের জেনারেল অফিসের ডিরেক্টর প্রফেসর ইয়াং চ্যাংইয়ং।

চীনে ‘দুই অধিবেশন’ নিয়ে আলোচনা সভা

রিসার্চ সেন্টার ফর পিপল-টু-পিপল ডিপ্লোম্যাসির পরিচালক তাং লান এর পরিচালনায় এ সময় বক্তব্য দেন, চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সভাপতি অ্যাম্বাসেডর লিন সংথিয়ান, চীনে আমেরিকান চেম্বার অফ কমার্সের সভাপতি মাইকেল হার্টসহ আরও অনেকে।

আলোচনা সভার মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিনিধিরা চীনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইভেন্ট ‘দুই অধিবেশন’ সম্পর্কে একটি ব্যাপক এবং সঠিক ধারণা লাভ করতে পারে। পাশাপাশি চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দেশি ও বিদেশি নীতিগুলোর সাধারণ প্রবণতা, পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং বিশ্বাস বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করা এবং সাধারণ উন্নয়ন অর্জন করাও এই আলোচনার সভার উদ্দেশ্য।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চেম্বার অব কমার্সের প্রতিনিধি, বহুজাতিক কোম্পানি প্রতিনিধি, মিডিয়া কর্মী, থিঙ্ক ট্যাঙ্ক, তরুণ স্কলার, চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর প্রাদেশিক কর্মকর্তাসহ প্রায় ৩০০ জন প্রতিনিধি এই আলোচনা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat