ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৫
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে এসেছে।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে মুক্তা পানির প্রমোশনাল কার্যক্রম, রোড-শো  ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
নুরুজ্জামান আহমেদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে মাথা উঁচু করে জীবনযাপন করছেন। প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সবাইকে কাজ করতে হবে।
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদিত মুক্তা পানি থেকে আয় করা অর্থ তাদের কল্যাণে ব্যয় করা হয় জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, মুক্তা পানি গুণগত মানে সেরা একটি বোতলজাত পানি। আধুনিক মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এ পানিকে দেশ বিদেশে পৌঁছে দিতে হবে। 
তিনি বলেন, বিগত সরকারগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিছুই করেনি। মৈত্রী শিল্প ছিল একটি রুগ্ন শিল্প।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এ প্রতিষ্ঠান এখন লাভজনক হয়েছে। 
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হলে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। 
রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় আনতে হবে। তাদেরকে বাদ দিয়ে সমাজের অগ্রগতি সম্ভব নয়। 
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এস শামীম রেজা।
পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য অতিথিদের অংশ গ্রহণে বর্ণাঢ্য রোড-শো অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat