ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ১১১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরা জেলায় আজ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে।
 এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নোমানী ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে নোমানী ময়দানে ৩ দিনব্যাপি লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat