ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৫
  • ৫৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গেল রোববারের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিকে। এছাড়া একাদশের অন্যান্যদেরও জরিমানা করা হয়েছে।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে কোহলি ও তার দলকে। আইপিএলের স্লো ওভার-রেটের নিয়মানুযায়ী  এই নিয়ে দ্বিতীয়বার অপরাধের কারনে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে কোহলিকে। একাদশের অন্যান্য খেলোয়াড় ও ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হবে, যেটি কম হবে।’
২০২১ সালে বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসের অধীনে প্লে-অফ থেকেই বিদায় নেয় ব্যাঙ্গালুরু। এই মৌসুমে ডু-প্লেসিসের নেতৃত্বে প্রথম পাঁচ ম্যাচে ২টি জয় পায় ব্যাঙ্গালুরু। ফিট না থাকায় শেষ দুই ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি ডু-প্লেসিস। কোহলির নেতৃত্বে শেষ দুই ম্যাচেই জয়ের স্বাদ পায়  ব্যাঙ্গালুরু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat