ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ১৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বগুড়া- নওগাঁ মহাসড়কের  ইন্দুইল ব্রীজের কাছে শনিবার সকাল সাড়ে ৯ টায়  মোটর সাইকেল ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পিতা ও  পুত্র নিহত হয়েছেন । মৃতরা হচ্ছে, আদমদীঘি  উপজেলার  লক্ষীকোলোর  সাতিয়ান গ্রামের লোকমান আলীর ছেলে  জাহিদুর রহমান(৫০)ও  তার পিতা ওই উপজেলার  নাগর আলী প্রমাণিকের পুত্র  লোকমান আলী(৭৪)।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান,  আজ সাড়ে ৯ টায়  একটি মোটর সাইকেলে করে  পিতা-পুত্র নওগাঁ থেকে  আদমদীঘির দিকে যাচ্ছেল । বিপরীত দিক থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড  ভ্যান (ঢাকা-মেট্রো ম- ১১ -৬৭ ৮৬ ) আদমদীঘি থেকে  নওগাঁর দিকে যাবার সময় আদমদীঘির ইন্দুইল ব্রীজের কাছে  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় মোটর সাইকেল আরোহী  পুত্র আদমদীঘির জাহিদুর রহমান(৫০) ঘটনা স্থলে মারা যান । তার পিতা লোকমান আলী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের  হাসপাতালে নেয়ার পর মারা যান।
মোটর সাইকেল ও কাভার্ড ভ্যান আদমদীঘি থানায় আটক আছে। আদমদীঘি থানার এস আই মো: তারেক হোসেন জানান , দুর্ঘটনায় নিহতদের মরদেহ মেডিকেল কলেজ  হাসপাতলে রাখা আছে।  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat