ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ২৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার কৃষকদের মাঝে বঙ্গবন্ধু ধান -১০০ ধীরে ধীরে জনপ্রিয়  হয়ে উঠছে। বিআর-২৮ ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওযায় সেই জায়গা দখল করছে বঙ্গবন্ধু-১০০ ধান। এ ধানের আশাব্যঞ্জক ফলাফল  পেয়েছেন কৃষক এমনটি  জানালেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান।
বগুড়ায় ২০০০-২১ সালে বঙ্গবন্ধু ধান-১০০ যাত্রা শুরু। তখন প্রদর্শনী খামার স্থাপন করে বিঘা প্রতি ২৮ মণ ধান পওয়া যায় বলে জানান জেলার কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ - পরিচালক এনামুল হক জানান, ২০০০ -২১ সালে মাত্র ১৫ হেক্টর জমিতে বঙ্গবন্ধু ধান -১০০ উৎপাদন হয় মাত্র ১৫ হেক্টর জমিতে। ২০২১-২০২২ সালেব বঙ্গবন্ধূ -১০০ ধান উৎপাদন হয় ২৫০ হেক্টার জমিতে।  এর পর ধানের ফলন ভালো হওয়ায় এ জাতের জনপ্রিয়তা বাড়তে থাকে। এর পর ২০২২-২৩সালে উৎপাদন বেড়ে ১৫৮৭ হেক্টরে।  এ জাতের ধান চিকন ও সাদা। এর জীবনকাল ১৪৮ দিন। এর গড়  ফলন  হেক্টরে ৭ দশমিক ৭ টন। উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টরে ৮ দশমিক ৮ টন পর্যন্ত ফলন হয়ে থাকে বলে কৃষি কর্মকর্তাদের দাবি।
এ ধানে রোগ বালাই অনেক কম হওযায়  কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। জেলার কৃষি কর্মকর্তারা মনে করেন যেহেতু বিআর-২৮ ধান রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সেহেতু বঙ্গবন্ধু ধান ১০০ সেই স্থান দখল করবে। কৃষি কর্মকর্তারা জানান. তারা  বিআর-২৮ ধান চাষে কৃষদের নিরুৎসাহিত করছেন। এ ধানে এ বছর রোগ বালাই এর আক্রমণে অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে।
 বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের থালতা গ্রামের  কৃষক আবদুল মজিদ জানান  তিনি ২  বিঘা জমিতে বঙ্গবন্ধু ধান ১০০ রোপণ করেছিলেন। তিনি জানান গত মঙ্গলবার ধান কেটেছেন ।অন্য ধানে চেয়ে এ ধান অনেক ভালো , রোগ বালাই নেই।  বিঘাতে ২৭ মণ ধান পেয়েছেন। গত বছর তিনি বিআর-২৮ লাগিয়ে ছিলেন। সেই ধানে  অনেক সমস্য দেখা দেওয়ায় এবার বঙ্গবন্ধু ধান-১০০ লাগিয়েছেন। এখন অনেকে তার কাছ থেকে  বঙ্গবন্ধু ধান-১০০ বীজ বুকিং দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat