ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৩৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। মোখার পূর্বাভাসে উপকূলবর্তী শঙ্কিত জনগণের সহযোগিতায় তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদেরকে আহবান জানিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। 
শনিবার (১৩ মে) বিকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৮ আসনের এমপি নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলীসহ নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ৪১ নং পতেঙ্গা ওয়ার্ডস্থ সী বিচ এলাকা, বিজয়নগর, নেভাল একাডেমিসহ বিভিন্ন উপকূলবর্তী এলাকা পরিদর্শন করেছেন। এসময় নেতৃবৃন্দ মোখার পূর্বাভাসে উপকূলবর্তী শঙ্কিত জনগণের সহযোগিতায় তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের পাশে থাকার অনুরোধ করেন। 
পরিদর্শনের সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীম চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শঙ্কিত জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ ও সাহস যোগানোর জন্য নগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এখানে এসেছি।’ 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার পূর্বাভাসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আওতাধীন উপকূলবর্তী এলাকার জনগণকে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আহবান জানানো হয়েছে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য। ঝুঁকিপূর্ণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করা, সী বিচে আগত অতি উৎসুক জনতাকে সাগরে নামতে বারণ করা, সরকারের ত্রাণ সহায়তা কার্যক্রমে সহযোগিতা করাসহ সমূহ কাজ করার জন্য আমাদের নেতাকর্মীরা নিবেদিত রয়েছে।’
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ কার্যকরী সদস্য বেলাল আহমেদ, ৪১ নং পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াহিদুল আলম, আবদুল হালিম, ওয়াহিদুল আলম চৌধুরী ,বেলাল হাসান, হারুন মেম্বার, নগর যুবলীগ নেতা লিটন রায় চৌধুরী, এসএম মামুনুর রশিদ, ফয়সাল বাপ্পী, সুভাষ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat