ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৯
  • ৭৯৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয় নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংসদ সদস্য তানভীর ইমামের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিক, ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা এ আর জাহাঙ্গীর, দৈনিক করতোয়ার প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মোঃ আব্দুস ছাত্তার, প্রতিদিনের সংবাদ উল্লাপাড়া প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, 
দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি হাফিজুর রহমান বাবলু, বিটিভির জেলা প্রতিনিধি জয়নাল আবেদন জয়, জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম প্রমুখ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন, সংবাদ বিডি. টিভি লিঃ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আলমাহমুদ, সাহেব আলী, গ্লোবাল টিভির প্রতিনিধি ময়মূন হোসেন, আতাউর রহমান রাজু, আলমগীর হোসেন, হীরা, আবু বক্কার সিদ্দিক, আমিনুল ইসলাম,  বায়েজিদ হোসেন, প্রমুখ।
পরে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম তার বক্তব্যে উল্লাপাড়া উপজেলার সার্বিক উন্নয়ন তুলে ধরে  সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সঠিক তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনের মাধ্যমে উল্লাপাড়ার সামগ্রীক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat