ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ৬৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়া বুধবার তাদের কথিত ‘গোয়েন্দা উপগ্রহ’ উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, তাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার উত্তর পিয়ংগান প্রদেশের টংচাং কাউন্টি এলাকা থেকে একটি উপগ্রহের উৎক্ষেপণ শনাক্ত করেছে। আজ স্থানীয় সময় ৬টা ২৯মিনিটের দিকে এটি উৎক্ষেপণ করা হয়। পিয়ংইয়ং এটিকে একটি সামরিক গুপ্তচর উপগ্রহ হিসেবে বর্ণনা করে।
তিনি আরো বলেন, ‘এটি স্বাভাবিকভাবে উড়ছে কি-না তা আমাদের সামরিক বাহিনী পর্যবেক্ষণ করে।’
বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সামরিক বাহিনী এখন বিশ্লেষণ করছে যে একটি স্পেস লঞ্চ ভেহিকল হিসেবে উত্তর কোরিয়ার দাবি করা তাদের উপগ্রহটি মধ্য আকাশে ভেঙ্গে যেতে পারে বা এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর বিধ্বস্ত হয়েছে।
উত্তর কোরিয়া মঙ্গলবার জানায়, তারা ১১ জুনের আগে ‘সামরিক গুপ্তচর উপগ্রহ-১’ উৎক্ষেপনের পরিকল্পনা হাতে নিয়েছে। মাত্র এক দিন আগে তাদের এমন পরিকল্পনার কথা জাপানকে জানিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat