ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ৭০৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে ৬৭ কৃতি শিক্ষার্থীকে ‘আমিই বাংলাদেশ’ শীর্ষক সম্মাননা ও উদ্বুদ্ধকরণ আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন উপজেলার মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত ৬৭ জনকে জেলা প্রশাসন শরীয়তপুরের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতি শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট, উত্তরীয় ও উদ্বুদ্ধকরণ প্রণোদনা হিসেবে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। 
জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবুল হাদী মুহাম্মদ শাহ পরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, জেলা প্রশাসকের তিন বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘আমিই বাংলাদেশ’ শীর্ষক কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে এর আগে আরো ১শ’৮২ জন কৃতি শিক্ষার্থীকে আমরা এ সম্মাননা প্রদান করেছি। 
তিনি বলেন,শরীয়তপুর জেলার যে সকল শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল করে বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়, প্রকৌশল বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়ন করছেন তাদেরকে অনুপ্রাণিত করতেই এমন আয়োজন করে আসছি। আমরা আশা করছি এই প্রজন্মের হাত ধরেই ক্ষুধা ও  দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat