ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৩
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মরিয়ম আক্তার (১০) ও নুসরাত (৮) নামের দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের খান বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে। 
শিশু মরিয়ম আক্তার ওই বাড়ির চান মিয়া খানের মেয়ে এবং নুসরাত চান মিয়ার ভাই সেলিম খানের মেয়ে। স্বজনরা জানান, গতকাল দুপুরে মরিয়ম ও নুসরাত দুই চাচাতো  বোন একসাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়। এদের মধ্যে মরিয়ম আক্তার সাঁতার জানলেও নুসরাতের সাঁতার জানেনা। গোসল করার সময় হঠাৎ ৮বছর বয়সী নুসরাত আক্তার পানিতে তলিয়ে যেতে দেখে বড় বোন মরিয়ম আক্তার তাকে বাঁচাতে এগিয়ে যায়। নুসরাত প্রাণে বাঁচার জন্য বড় বোন মরিয়মকে জড়িয়ে ধরলে এতে দুজনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির অন্যান্য লোকজন তাদেরকে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মনসুর আহমেদ কাউসার বলেন, পানিতে পড়া ওই দুই শিশুকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার পর তাদের পরীক্ষা করে তাদেরকে মৃত দেখতে পাই। পরে স্বজনরা হাসপাতাল থেকে তাদের দুই শিশুর মরদেহ বাড়িতে নিয়ে যায়।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদ জানান, পানিতে পড়ে মৃত্যুর ঘটনা সঠিক, এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ডায়রি করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat