ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ২৩৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংক আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে বিপুল পরিমান নগদ অর্থের লেনদেনের কথা বিবেচনা করে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্ত করার বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
এই লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজ নিজ ব্যাংকের সমন্বয়কারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করে উক্ত কর্মকর্তার পদবি ও মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকে মেইল করার নির্দেশ দেয়া হয়।
বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা অফিস নেই সেখানে ব্যাংকগুলো সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করতে হবে।
সুষ্ঠুভাবে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো সিটি কর্পোরেশন, জেলা কার্যালয়, পৌরসভা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবে।
এতে বলা হয়েছে, ব্যাঙ্কগুলো প্রতিটি বুথে নগদ গণনা মেশিন স্থাপন করে নোট গণনা নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো জাল নোট পাওয়া গেলে সেগুলো ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংক শাখাগুলোকে ঈদ পর্যন্ত ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরে বড় পর্দায় ভিডিও চালাতে হবে বলে এতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat