ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদরে  আজ ৭৪০জন  অসহায় ও  দুস্থ মানুষের  মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে এ চাল অসহায় ব্যক্তিদের হাতে তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এসময়ে জেলা প্রশাসক বলেন, সরকার প্রতিবছরই ঈদ উৎসবের পূর্বে গরীব ও দুস্থ লোকদেরকে ঈদ উপহার হিসেবে চাল দিয়ে আসছেন।
তিনি আরো বলেন, আপনারা জানেন সারাদেশে  প্রধানমন্ত্রী এক কোটি পরিবারকে টিসিবির কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে মসারি ডাল, সয়াবিন তেল এবং চিনি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যারা টিসিবির কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য পাচ্ছেন তাদেরকে একই সাথে ৩০ টাকা করে ৫ কেজি চাল দিবেন। বিভিন্ন ভাতাসহ এ রকম সরকার অনেকগুলো সুযোগ সুবিধা আপনাদের জন্য করে আসছেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ চাল দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat