ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের দিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই কোরবানির পশুর যাবতীয় বর্জ্য অপসারণ করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
দ্রুততম সময়ের মধ্যে সিসিক এলাকার কোরবানির বর্জ্য অপসারণে সরধরনের প্রস্তুতি নিয়েছে সিসিক কর্তৃপক্ষ। 
সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানায়, ২৪ ঘণ্টার মধ্যেই পুরো নগরী পরিচ্ছন্ন করতে সিসিকের পরিচ্ছন্ন শাখার অন্তত ৩২ শ’ পরিচ্ছন্নতাকর্মী কাজ করবে। এবারের ঈদে নগরীর মোট ৪২ ওয়ার্ডের পরিচ্ছন্নতা কাজে ১০টি টিম কাজ করবে। এছাড়া সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করতে সিসিকের বিশেষ মনিটরিং টিমও মাঠে থাকবে। বর্জ্য অপসারণের পরপর জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশকও ঔষধও ছিটানো ও স্প্রে করা হবে।
নগর পরিচ্ছন্নতার কাজে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, সিসিকের সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।  
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন। তিনি কোরবানীর পশু জবাইয়ের বর্জ্য কোনভাবেই বাসা বাড়ির আশপাশের কোন ড্রেন, ছড়া কিংবা নদীতে না ফেলে নির্ধারিত স্থানে বা বাসার সামনে সংরক্ষন করে সিসিকের পরিচ্ছন্ন শাখায় যোগযোগ করতে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat