ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে চলমান সহিংসতা বন্ধে এবার শান্তির ডাক দিয়েছেন ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। গত মঙ্গলবার ফ্রান্সের নঁতে শহরে পুলিশের গুলিতে নিহত হয় ১৭ বছর বয়সী নাহেল এম নামের এক কিশোর। এরপর থেকেই পুরো ফ্রান্স জুড়ে সহিংসতা আরো দানা বাঁধে। 
খেলোয়াড়দের পক্ষ থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে এমবাপ্পে পোস্ট করেছেন, ‘সহিংসতা কোন সমাধান হতে পারেনা।’ এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো লিখেছেন,‘ ফ্রান্সের সব মানুষের মতো আমরাও কিশোর নাহেলের মৃত্যুতে স্তব্ধ। প্রথমত তার পরিবারের জন্য আমাদের সমবেদনা। অবশ্যই এ ধরনের অগ্রহণযোগ্য মৃত্যুতে আমরা সংবেদশীল না হয়ে পারি না। এ ঘটনার পর আমরা জনসাধারণের ক্ষোভের প্রকাশ দেখতে পাচ্ছি, যার ভিত্তিও আমরা বুঝতে পারছি। তবে ক্ষোভ প্রকাশের এ ধরনকে আমরা অনুমোদন করতে পারিনা। শ্রমজীবী শ্রেণীর আশপাশ থেকে উঠে আসা আমাদের অনেকেই এ বেদনা ও কষ্টের সঙ্গে পরিচিত।’
বৃহস্পতিবার রাতে সহিংসতার ঘটনায় প্রায় ৯০০ জনকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্র মতে জানা গেছে শুক্রবার এই সহিংসতা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকার ইতোমধ্যেই ঘটনা নিয়ন্ত্রনে বাড়তি ৪৫ হাজার পুলিশ মোতায়েনের ঘোষনা দিয়েছে। 
উত্তরে লিলি থেকে রুবেক্স ও দক্ষিণে পুরো মার্সেই শহর জুড়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সেখানকার দোকানপাট ভাঙ্গচুর করা হয়েছে, শহরের প্রধান সড়কগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে, গাড়িতে আগুন দেয়া হয়েছে।
ফ্রান্সে পুলিশের গুলিতে এমন মৃত্যু নতুন নয়। গত বছর ট্রাফিক চেক পোষ্টে  পুলিশের গুলিতে রেকর্ড ১৩ জন মারা যায়। আর চলতি বছর নাহেলের মৃত্যু ছিল দ্বিতীয় ঘটনা। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তির কারণেই মূলত শুরু হয় প্রতিবাদ। তবে সেই প্রতিবাদ পরবর্তীকালে সহিংসতায় রূপ নিয়েছে।
ফ্রান্স জাতীয় দলের পক্ষ থেকে শান্তির ডাক দিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘সহিংসতা কোনো কিছুই সমাধান করতে পারে না। বিশেষ করে যখন এটা তাদের বিরুদ্ধেই যায়, যারা এটি প্রকাশ করে। তাদের পরিবার, কাছের মানুষ ও স্বজনেরাই ক্ষতিগ্রস্থ হয়। আপনারা যা ধ্বংস করছেন তা আপনাদেরই সম্পদ। তীব্র উদ্বেগপূর্ণ এ পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না। আমাদের নাগরিক বিবেক ডাক দিচ্ছে শান্তির, সচেতনতা ও দায়বদ্ধতার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat