ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০২
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আচরণবিধি ভঙ্গের দায়ে শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে তিরস্কার করেছে  ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন হাসারাঙ্গা। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এই লেগ স্পিনারের নামের পাশে।
গত শুক্রবার বুলাওয়েতে চলমান বিশ^কাপ বাছাই পর্বের সুপার সিক্সে নেদারল্যান্ডসের বিপক্ষে আচরণবিধির আইসিসি লেভেল-১ ভঙ্গ করেন হাসারাঙ্গা। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে মেজাজ হারিয়ে বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাত করেন হাসারাঙ্গা।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙ্গেন হাসারাঙ্গা।  আইসিসির আচরণ বিধি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সামগ্রী, পোশাক, মাঠের উপকরণ ক্ষতিসাধন করা আচরণ বিধি ভঙ্গ হিসেবে  বিবেচিত।
আইসিসি এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি শহিদ ওয়াদভাল্লার দেয়া শাস্তি মেনে নিয়েছেন হাসারাঙ্গা। এজন্য কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ রানে জয়ের ম্যাচে ব্যাট হাতে ২০ রান ও বল হাতে ২ উইকেট নেন হাসারাঙ্গা। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন তিনি। আসরে শ্রীলংকার প্রথম তিন ম্যাচে ইনিংসে টানা ৫ বা তার বেশি উইকেট নিয়ে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা।
১৯৯০ সালে টানা তিন ওয়ানডেতে ইনিংসে অন্তত পাঁচ উইকেট নিয়েছিলেন ওয়াকার। ৩৩ বছর পর ওয়াকারের রেকর্ড স্পর্শ করেন হাসারাঙ্গা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat