ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের দেড় হাজার আনাবাসিক চিকিৎসককে বকেয়া বেতন-ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 
বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
একইসঙ্গে ভাতা বৃদ্ধির জন্য যে চিঠি দেয়া হয়েছে তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব, বিশ্ববিদ্যালয়টির ভিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে আনা রিটের আইনজীবী এডভোকেট মো. মনির উদ্দিন আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। 
তিনি বলেন, বিএসএমএমইউ'র আনাবাসিক চিকিৎসকদের ভাতা দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের গত ২৫ জুন চিঠি দেই। চিঠিতে বলা হয়, গণমাধ্যমে সংবাদ পড়ে জানতে পারি যে, বিএসএমএমইউ'র অনাবাসিক চিকিৎসকদের ৯ মাসের ভাতা বকেয়া রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভাতার সব টাকা দেয়া হয়েছে, অথচ বিএসএমএমইউ উপাচার্য বলেছে তাদের কাছে কোনো তহবিল নেই। ফলশ্রুতিতে অনাবাসিক চিকিৎসকরা মানবেতর জীবন-যাপন করছেন। অবস্থা বিবেচনা করে অনাবাসিক চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ সব বকেয়া ভাতা পরিশোধের আবেদন জানানো হয়। কিন্তু আবেদনে সাড়া না পাওয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিটটি তিনি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat