ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে  হঠাৎ করেই  আন্তর্জাতিক ক্রিকেট থেকে  অবসরের ঘোষণা  দিয়েছেন দেশের অন্যতম তারকা ব্যাটার এবং দেশের সর্বকালের সেরা ওপেনার হিসাবে বিবেচিত তামিম ইকবাল। 
চট্টগ্রামে তাড়াহুড়া করে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্না ভেজা চোখে অবসরের ঘোষণা দেন তামিম।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিমের ১৩ রানের ইনিংসটি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ হয়ে থাকলো। ম্যাচটি বৃষ্টি আইনে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে তামিম  আন্তর্জাতিক ম্যাচ খেলে ফিটনেসের মূল্যায়ন করবেন বলে উল্লেখ করেছিলেন। তামিমের এমন ঘোষনায় ক্ষোভ  প্রকাশ করেছিলেন  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  অনেকেরই ধারনা  বিসিবি সভাপতি সভাপতির  ক্ষোভে হঠাৎ অবসরের ঘোষনা দেন তামিম।
তামিমের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ পাপন বলেছিলেন, একজন খেলোয়াড় কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে এতটা হালকাভাবে নিতে পারে!
গতকালের ম্যাচে আলগা শটে তামিমের আউটের পর দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেন বিসিবির কয়েকজন পরিচালকও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat