ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। ধর্মীয় নিয়মাবলী মেনে মানবকল্যাণে কাজ করতে হবে। নিজের আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ‘পবিত্র ঈদে গাদিরে খুম’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ইবাদত করার পাশাপাশি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা অতি সহজ। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কোন স্থান নেই। শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামের অনুসারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেক মুসলমানদেরকে জীবন-যাপন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও পালনের মাধ্যমে জীবন সুখী ও কল্যাণময় করা সম্ভব। 
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শাহ সুফি আল্লাম তৌহিদুল ইসলাম চিশতী নিজামী-এর সভাপতিত্বে ও মহাসচিব আনিসুর রহমান জাফরী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর খন্দকার গোলাম মওলা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat