ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুয়াতেমালায় ২৫ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে পর্যালোচনা সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে গণতন্ত্রের সম্ভাব্য অবক্ষয়ের প্রেক্ষিতে ব্যাপক আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানান।
এখানে গত মাসে অনুষ্ঠিত প্রথম  রাউন্ডের ভোটে বিষ্ময়করভাবে শীর্ষে উঠে আসেন দুই সোসাল ডেমোক্রেট- সান্দ্রা টরেস ও বার্নার্ডো আরেভালো । খবর এএফপি’র।
বিরোধী নয়টি ডানপন্থী দলের পক্ষ থেকে  নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গুয়াতেমালার সাংবিধানিক আদালতে ফলাফলের বিরুদ্ধে আপিল করা হয়। ফলে আদালত গুয়াতেমালায় ভোটের তত্ত্বাবধায়ক সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনালকে (টিএসই), এই ফলাফল আনুষ্ঠানিকভাবে স্থগিত করার নির্দেশ দেন। এসব অনিয়মের অভিযোগের কারণে এটি পর্যবেক্ষকদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তিরস্কারের শিকার হয়।
এএফপি জানায় সেন্টারটি পুলিশ ও সৈন্যদের কঠোর প্রহরায় রয়েছে।
বৃহস্পতিবার পর্যালোচনাটি সম্পন্ন হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একজন টিএসই কর্মকর্তা, এএফপিকে নিশ্চিত করেছেন।
টিএসই সভাপতি ইরমা প্যালেন্সিয়া, পরে সাংবাদিকদের পর্যালোচনা সম্পন্ন হয়েছে কিনা তা বলতে পারেননি, তবে তিনি বলেন, তার সংস্থা ‘ভোটের হেফাজত এবং  সেই সঙ্গে স্বচ্ছ ও দক্ষ নির্বাচনের গ্যারান্টি দিচ্ছে।’
তিনি বলেন নির্বাচনে খুব কম শতাংশের ব্যবধান পাওয়া গেছে।
গত সপ্তাহে টিএসই-এর  প্রকাশিত তথ্য ও পর্যালোচনার ফলাফল জুনের নির্বাচনে বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করতে হবে।
পর্যালোচনার অনুরোধকারী একাধিক দলসহ বেশ কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, পুনঃগণনায় টোরেস ও আরেভালো প্রাথমিকভাবে  নিশ্চিত করেছে যে তারা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। ফলাফল উল্টে না  গেলে, তারা ২০ আগস্ট ™ি¦তীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এতে করে এক দশকেরও  বেশি সময় পর বাম রাজনৈতিক দল থেকে গুয়াতেমালার প্রথম প্রেসিডেন্ট হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat