ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২১ সালে করোনা পরবর্তী সময়ে মুক্তি পাওয়া ‘পুষ্পা : দ্য রাইজ’ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস তৈরি করে। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও দারুণ প্রভাব ফেলে দক্ষিণী এ সিনেমাটি। শুধু তাই নয়, সিনেমাটির সাফল্যে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে রাতারাতি সর্বভারতীয় স্তরে পরিচিত দেয়।
সিনেমাটির আইটেম গানে দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর নাচ ঝড় তোলে সিনেপ্রেমীদের মাঝে। ক্যারিয়ারের প্রথম আইটেম গানেই বাজিমাত করেন এই অভিনেত্রী। এরপর থেকেই দর্শকরা সিনেমাটির সিক্যুয়েলের অপেক্ষা করছেন। এরই মধ্যে ‘পুষ্পা: দ্য রুল’ শিরোনামে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে।
তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন, এবার আইটেম গানে মাত করবেন কে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার কৌতুহল কিছুটা হলেও কমলো।
সিনেমাটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই সিনেমাটিকে আইটেম নম্বরে দেখা যাবে অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে। তবে পারিশ্রমিকে তিনি পেছনে ফেলতে পারেননি সামান্থাকে।
জানা গেছে, প্রথম পর্বে ‘উ অন্তভা’ শিরোনামের আইটেম গানটি ৩ মিনিটের ছিল। যার জন্য প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন সামান্থা। কিন্তু দ্বিতীয় কিস্তির গানে ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেবেন ঊর্বশী। তবে পারিশ্রমিকের বিষয়টি চিন্তা না করে বক্স অফিস কাঁপানো সিনেমার সিক্যুয়েলে সুযোগ পাওয়াকেই বিশেষ অর্জন মনে করছেন ঊর্বশী। তাছাড়া বলিউডে আইটেম গানে বেশ নামডাকও রয়েছে তার। সব মিলিয়ে দারুণ কিছু হবে বলেই মনে করছেন তিনি।
উল্লেখ্য, এরইমধ্যে ভারতের একাধিক জায়গায় সিনেমাটির শুটিং করেছেন আল্লু অর্জুন, রেশমিকা মান্দানাসহ ও পুরো টিম। আগামী বছর মে মাস সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat